1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে হত্যা ঘটনায় প্রধান দুই আসামী গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে বাড়িতে ঢুকে কাজেম আলী বিদ্যুৎ (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ঘুনের ঘটনায় প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় মহানগরীর চন্দ্রিমা থানাধিন মুশরইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী বৌ-বাজার এলাকার মৃত আজম আলী ছেলে মোঃ নাসিম (২২) ও শাহমখদুম থানাধিন পবা নতুনপাড়া (গাংপাড়া) এলাকার মৃত সাজ্জাদের ছেলে শুভ (২০)। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে বরই গাছে ঢিল মারছিল আকাশ, নাসিম ও শুভ নামের তিন যুবক। সেই ঢিল গিয়ে পড়ে বাড়ির টিনে। এ সময় বাড়ি থেকে বের হয়ে বিদ্যুৎ তাদের ঢিল মারতে নিষেধ করেন। এতে তারা ক্ষুদ্ধ হয়ে দেওয়াল টপকে বাড়িতে ঢুকে বিদ্যুৎকে মারধর করে আসামী আকাশ, নাসিম ও শুভ। এরই এক পর্যায়ে নাসিম ছুরি বেরকরে বিদ্যুৎতের বুকের বাম পাজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা রামেক হাসপাতালে নিয়ে যাবার পথে বিদ্যুৎ মারা যায়।
এ ঘটনায় নিহতের ছোট বোন মোসাঃ মৌসুমি খাতুন বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ০১, তাং-০২/০২/২০২৩। মামলায় আকাশ, নাসিম ও শুভ তিনজনতে আসামী করা হয়।
মামলার পর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পাভেজের নেতৃত্বে পুরো নগরীজুড়ে অভিযান চালিয়ে প্রধান আসামী নাসিম ও শুভকে গ্রেফতার করে চন্দ্রিমা থানা পুলিশ। অপর আসামী আকাশকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies