1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিদ্যুতের দাম প্রতি মাসেই সমন্বয় করা হবে : প্রতিমন্ত্রী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩ এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা বলেছি প্রতি মাসে আমরা কিছু সমন্বয় করবো। সেটাই এখন চলছে। প্রতি মাসেই আমরা এটা অল্প অল্প করে সমন্বয় করবো। নসরুল হামিদ বলেন, সেচ মৌসুমে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়া হবে। এ সময় সারাদিন পাম্প না চালিয়ে নির্দিষ্ট সময়ে পাম্প চালানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বিশ্ববাজারের সাথে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন গ্যাস দেয়ার টার্গেট আছে। আগামী দুমাসের মধ্যে ভোলার গ্যাস বরিশাল হয়ে খুলনা পৌঁছে দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

নসরুল হামিদ বলেন, গ্যাসের দাম পুনর্মূল্যায়নের কোনো লিখিত দাবি এখনো কেউ করেননি।

জানা গেছে, প্রতি বছর সেচ মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি মাসে। আর তা চলে ৩১ মে পর্যন্ত। এ সময় বিদ্যুতের চাহিদা বাড়ে। গত সেচ মৌসুমে এপ্রিল মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

চলতি বছর সেচ মৌসুমে বিদ্যুতের সম্ভাব্য চাহিদা ১৬ হাজার মেগাওয়াট। চলতি সেচ মৌসুমে মোট সেচ সংযোগের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৪৫৬, যার জন্য লাগবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies