1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফুলবাড়ীতে কাবিখা- কাবিটা প্রকল্পের অনিয়মের খবর প্রকাশ করায় উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর সন্ত্রাসী হামলা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাবিখা- কাবিটা প্রকল্পের অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ফুলবাড়ী উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ। ২৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিককে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু বলেন, উপজেলায় চলমান কাবিখা-কাবিটা প্রকল্পের অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। খবর প্রকাশের জেরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আমানুর রহমান রতন ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাহবুব হোসেন সরকারের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।

আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল বলেন, হতদরিদ্র মানুষের বরাদ্দ নয়ছয়ের খবর প্রকাশ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সভায়। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ। উক্ত সভায় ফুলবাড়ী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার খড়িবাড়ি বাজারে আমানুর রহমান রতনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী সাংবাদিক মাহবুব হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies