1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রৌমারীর শিক্ষক পিটানো সেই আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি- কুড়িগ্রামের রৌমারীতে এক শিক্ষককে মারধর করায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য উপজেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত কমিটির ত্রাণ ও সমাজকল্যান পদটিসহ দল থেকে মো.রােকনুজ্জামান রােকনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার(২১ জানুয়ারি) রাতে রৌমারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন

রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হােরায়রা। লিখিত বক্তব্য পাঠ করার সময় তিনি বলেন,’রৌমারী উপজেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত কমিটির ত্রান ও সমাজকল্যান সম্পাদক মো.রােকনুজ্জামান রােকন উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীকে আমার অফিস কক্ষে কথা বলা ও বাক-বিতন্ডার সময় হঠাৎ তাঁকে চড়থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকেন। এটা মােটেও ঠিক করেননি তিনি। বড় মাপের অন্যায় করেছেন। বিষয়টি তাৎক্ষনিক কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগকে জানানোর পর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নির্দেশে মো. রোকনুজ্জামান রোকনকে শিক্ষককে মারধর করা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য উপজেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত কমিটির ত্রাণ ও সমাজকল্যান পদটি সহ আওয়ামীলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।’

অন্যদিকে এ ঘটনায় শনিবার সন্ধায় আওয়ামী লীগ নেতা রােকনুজ্জামান রােকন, সহযোগী আসাদুজ্জামান ও অজ্ঞাতনামা আরও ১০-১২জনের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা করেছেন ভুক্তভুগী শিক্ষক মো.নুরুন্নবী।

প্রসঙ্গত,সম্প্রতি শিক্ষককে মারধর করার সিসিটিভির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এতে উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি জেলা আওয়ামীলীগের অনেক নেতা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। দলের অনেক নেতা-কর্মী বিব্রতকর অবস্থায় পড়েন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies