1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কতিপয় দুর্নীতিবাজ লাভবান হচ্ছে : টুকু

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হলেও কতিপয় দুর্নীতিবাজ লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার দুপুরে আসাদগেটে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। টুকু বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি। তিনি বলেন, বিএনপির আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেয়া হতো আর এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগনের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করছে সরকার। বিদ্যুতের দাম বাড়ানো জনগণের ওপর কুঠারাঘাত মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার দুর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ থেকে মুক্তি পেতে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies