সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দি পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রণয়নের লক্ষে পৌরসভা ভিশনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সারিয়াকান্দি পৌরসভার আয়োজনে শনিবার পৌরসভা সভা কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথর বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান ।সভাপতিত্ব করেন পৌর মেয়র মতিউর রহমান মতি। এসময় পৌর সভার সহকারী প্রকৌশলী শফি মাহমুদ,উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম,সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি জহুরুল ইসলাম বাদসা, পৌরসভার কাউন্সিলর রিনা বেগম,শেফালী বেগম,আলেফা বেগম, খন্দকার খোরশেদ আলম,বজলুর রহমান,আপেল মাহমুদ রনি,মাহমুদুল হাসান মনজু, শিতাবুল ইসলাম,মেহেদী হাসান সুফল,ফজলুল করিম রাবুসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।