1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের মাথা খারাপ হয়ে গেছে : দুদু

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন দেখে বর্তমান সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বর্তমান সরকার ২০১৪ এবং ১৮ সালের মতো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যে সরকার ক্ষমতা আসার পূর্বে ১০ টাকা সের চাল খাওয়াবে বলে ওয়াদা করেছিল, ঘরে ঘরে চাকরি দেবে বলে ওয়াদা করেছিল যার একটিও তারা রাখে নাই। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই মানববন্ধনের আয়োজন করে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দুদু বলেন, যারা এক সময় কেয়ারটেকার সরকারের আন্দোলনের নামে সারা বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করেছে। তখন বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। সে সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, তথাকথিত বামপন্থী সংগঠিত হয়ে এমন কোনো অপকর্ম নেই, এমন কোনো নাশকতা নেই তারা করেনি। এতে প্রমাণিত হয় তারা (আওয়ামী লীগ) যখন যেটা প্রয়োজন ক্ষমতার জন্য সেটা করেন; তাদের রাজনীতি হচ্ছে ক্ষমতার রাজনীতি। তিনি বলেন, ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৪ বছর যে ক্ষমতার ঘটনা আমরা দেখতে পেরেছি, এত নির্দয়, নির্মম, পৈশাচিক শাসন গত ৫২ বছরে বাংলাদেশের মানুষ দেখেনি। আমরা মনে করি বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য। এজন্য যুদ্ধ হয়েছে এক সাগর রক্ত মানুষ দিয়েছে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের সাথে যে যখন প্রতিযোগিতা করেছে পাকিস্তান আমলে তারা সামরিক শাসক হোক, কর্তৃত্ববাদী শাসক হোক, স্বৈরাচারী হোক গণতন্ত্রের কাছে তারা পরাজিত হয়েছে। সেজন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে, তারেক রহমান দেশে ফিরে আসবে, মামলা থেকে নেতা-কর্মীরা মুক্ত হবেন, স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। শহীদ জিয়ার সৈনিকরা অবশ্যই কামিয়াব হবে, গণতন্ত্রের আন্দোলন সফল হবে। এ সময় গ্রেফতারকৃত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবি জানান শামসুজ্জামান দুদু। পাশাপাশি বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে তা প্রত্যাহার করার দাবিও জানান তিনি। বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান, ওমর ফারুকসহ ঢাকা উত্তর দক্ষিণ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies