1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আদমদীঘিতে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার ॥ ৭ ছিনতাইকারী গ্রেফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন সময় ছিনতাই হওয়া তিন মোটরসাইকেল উদ্ধার সহ আন্তঃ জেলা ৭ ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতার করে। পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ট্রাক মেরামতের কাজ শেষে সান্তাহার পশ্চিম ঢাকা রোড গ্যারেজ থেকে গত ২০২২ সালের ১৮ই নভেম্বর ভোরে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে সান্তাহার বকুলতলা নামক স্থানে একদল ছিনতাইকারী ব্যবসায়ী গোলাম মোস্তফাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ভোর রাতেই টহল পুলিশ গোলাম মোস্তফাকে উদ্ধার কর হাসপাতালে ভতি করায়। এঘটনায় গোলাম মোস্তফার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ অনুসন্ধান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ১২ জানুয়ারী বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার ও ছিনতাইকারী বগুড়ার সোনাতলা উপজেলার কোয়ালিপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক দুখুকে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃত এনামুল হক দুখুর দেয়া তথ্য মোতাবেক ছিনতাই হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার সহ আরোও ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার দরিমহিষমারি গ্রামের আজাহারের ছেলে এনামুল (২৬) নামাজ আলীর ছেলে মিন্টু (৩৫) আহেদ আলীর ছেলে আসাদ আলী সরকার (৪৯) কান্দিভিটা পূর্ব পাড়ার হানিফ শেখের ছেলে গোলাম রব্বানী (৩২) ও নওগাঁ সদরের সাহাপুর হিন্দুপাড়ার অমূল্যর ছেলে প্রদীপ (৫০), শৈলগাছি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুবেল (২৫)।
এব্যাপারে মামলার তদন্তকারী রকিব হোসেন মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies