1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বিএনপির আন্দোলন ডিমপাড়া হাঁসের হাঁক-ডাক: হাছান মাহমুদ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিএনপির আন্দোলন নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি করছে। তাদের সমাবেশ দেখে এটিই প্রতীয়মান হয়- জনগণ তো দূরের কথা, বিএনপির কর্মীরাও সবাই সেখানে অংশগ্রহণ করেনি। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী পৌঁছার পর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসার পর গত প্রায় ১৪ বছর থেকেই আমরা বিএনপির আন্দোলন দেখে আসছি। তারা কখনও বলে- শীতের পর আন্দোলন হবে, কখনও বলে গ্রীষ্মের পর আন্দোলন হবে, কখনও বলে বার্ষিক পরীক্ষার পর। কিন্তু পরে তাদের আন্দোলন আর মাঠে পানি পায় না। এবারের আন্দোলনও তাদের গত ১৪ বছরের ঘোষণার ধারাবাহিকতা ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি; আমাদের ভিত্তি জনগণ। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন সারা বাংলাদেশেই আমরা জনসভা বা সমাবেশ করেছি। সেখানে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটেছে। অর্থাৎ জনগণ আমাদের সঙ্গে রয়েছে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে বিএনপি যে গণ-অবস্থান কর্মসূচি পালন করলো, মিছিল করলো সেখানে দেখা গেছে মানুষই নেই। ওই যে, দেখবেন হাঁস যখন ডিম পাড়ে, তার আগে অনেক হাঁক-ডাক দেয়। কয়েকদিন আগে বিএনপির সমাবেশ এবং সর্বশেষ যে মিছিল- এগুলো ডিম পাড়া হাঁসের হাঁক-ডাক ছাড়া আর অন্য কিছুই নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, জামায়াতে ইসলামী ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার বিষয় নিয়ে প্রশ্ন করা অবান্তর। আওয়ামী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। আর এর সুদীর্ঘ ইতিহাসই তার সাক্ষ্য।
বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক সংকটের কারণে এখন সারা বিশ্বই বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তবে বিশ্বের অন্য দেশগুলো যেভাবে বাড়াচ্ছে, আমাদের দেশে সেই হারে বাড়ানো হয়নি। বিশ্ববাজারের সঙ্গে অর্থনৈতিক সামঞ্জস্য রক্ষায় এইটুকু করতেই হচ্ছে।
পরে তথ্যমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় যোগ দেন। রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই প্রতিনিধি সভার আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies