1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বর্তমানে দেশে তীব্র প্রতিহিংসার রাজনীতি চলছে : গয়েশ্বর

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

বর্তমানে দেশে তীব্র প্রতিহিংসার রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজনে ও বিএনপির মিডিয়া সেলের তত্ত্বাবধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংশোধনে কাজ করবে। সরকার পরিবর্তন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আগামীতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, অত্যাচার-নির্যাতনের ও প্রতিহিংসার মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সাধারণ মানুষের ওপর নির্যাতন করা হচ্ছে। এ নির্যাতনই প্রমাণ করে এ সরকার ফ্যাসিবাদী সরকার।

গয়েশ্বর বলেন, বিএনপির প্রস্তাবে আছে দুই বারের বেশি কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই প্রস্তাবটি দুই বারের বেশি কেউ মন্ত্রী, এমপি হতে পারবেন না এ পর্যন্ত বিস্তৃত করলে রাজনীতিবিদরা এমনিতেই ঠিক হয়ে যাবেন। বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু তার আগে প্রস্তুতি নিতে হবে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সূচনা বক্তব্য দেন।

এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাবের) আহ্ববায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষিবিদ প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা এ জেড এম জাহিদ হোসেন, পেশাজীবি সংগঠনের সদস্য সচিব কাদের গনি চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies