1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় ছিল গণতন্ত্র : টুকু

  • সম্পাদনার সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১১২ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যেসব আকঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন তার একটি হচ্ছে গণতন্ত্র। আমি আমার ভোট দেব, সেই ভোটের মূল্যায়ন করতে হবে।’রোববার (৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘সমমনা গণতান্ত্রিক জোট’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি এ জোটের ঘোষণা দেন।

বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অংশ নিতে ১৫ সংগঠনের সমন্বয়ে গঠন করা হয়েছে এ জোট।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘পাকিস্তান সরকার জনগণের ভোটের মূল্যায়ন করেনি, যার ফলে বাংলাদেশের মানুষ বিপ্লব ঘটিয়েছিল। আগে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি কিন্তু এখন বাংলাদেশের গুটিকয়েক শ্রেণীর লোক দেশের শাসনব্যবস্থাকে গ্রাস করছে এবং তারা যা ইচ্ছে তাই করছে। তারা ১৫৪টি আসনে ভোট ছাড়া নির্বাচিত হয়ে যান, এবং দিনের ভোট রাতে করে থাকেন। আর বিরোধী দলীয় লোকজনকে গ্রেফতার করে, গুলি করে এবং মামলা দেয়।’

তিনি বলেন, ‘এমন একটি অভিজ্ঞতার পরে বাংলাদেশের কোনো মানুষ চায় না আওয়ামী লীগের অধীনে নির্বাচন হোক। তারা যতই কথা বলুক না কেন। নির্বাচন তাদের অধীনে সুষ্ঠু হবে না। তার আলামত আমরা দেখতে পারছি। আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমলাদের নিয়ে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এবার হয়তো দিনে-রাতে হবে না। দিনের ভোট দিনেই হবে, তবে অন্য কোনো মেকানিকে হবে। ইভিএম না হলে অন্য কিছু করবে তারা। তবে ভোট তারা তাদের মতো করার ষড়যন্ত্র করে যাচ্ছে।’

এ জোটের ১৫টি সংগঠন হলো-
ইয়ুথ ফোরাম : সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদ : সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্ট : সভাপতি আজিজুল হাই সোহাগ, শহীদ জিয়া আইনজীবী পরিষদ : সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল : সভাপতি পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টি : সভাপতি অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদ : সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চ : সভাপতি মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দল : সভাপতি মো: শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ৭১ : সভাপতি আনসার রহমান শিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশ : সভাপতি কাদের সিদ্দিকী, মুভমেন্ট ফর ডেমোক্রেসি : সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল : সভাপতি বাহাদুর আহমেদ পিন্টু, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন : সভাপতি আজিজা সুলতানা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ : সভাপতি মো: ওমর ফারুক।

জোটের প্রধান সমন্বয়কারী হলেন ইয়ুথ ফোরামের সভাপতি মো: সাইদুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies