1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

বাম ঐক্যের সাথে বিএনপির বৈঠক ফলপ্রসূ হয়েছে : বুলু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বিএনপির ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, ‘বাম ঐক্যের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে উনারা আমাদের সাথে থাকবেন- এই ওয়াদা করেছেন।’ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটির দুই সদস্য।

বরকত উল্লাহ বুলু আরো বলেন, ‘বাম ঐক্যের নেতারা বলেছেন, বিএনপি যে ২৭ দফার রূপরেখা দিয়েছে, সেটি যেন ভবিষ্যতে বাস্তবায়ন করা হয়। সেইসাথে আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে এবং সে নির্বাচনে জয়ী হলে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করে ২৭ দফা বাস্তবায়ন করে দেশকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে হবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার- গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তি আনতে হবে।’

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী বলেন, ‘বিএনপি ২৭ দফা কর্মসূচি ঘোষণার পর তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা তাদের কথা শুনেছি। তাদের রাষ্ট্র মেরামতের ২৭ দফা বিশ্লেষণ করে আমাদের বিশ্বাস হয়েছে, এতে দেশের কৃষক-শ্রমিক, মজুর, ছাত্র-যুবক, নারী-পুরুষের কথা আছে। আমরা বিশ্বাস করি, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করবে। রাষ্ট্রের এই মেরামতগুলো হলে বাংলাদেশ উন্নত হবে।’

তিনি আরো বলেন, ‘আগামীতে বিএনপির যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে যুগপৎ থাকবো। বাংলাদেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করার জন্য বিএনপির সাথে থাকবো।’

‘বিএনপির ২৭ দফার সাথে আমাদের কিছু সংযোজন আছে, সেগুলো পরবর্তী সময়ে বৈঠক করে ঠিক করে নিবো,’ বলেন তিনি।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাম ঐক্যের আবুল কালাম আজাদ, ডা: শামসুল আলম, হারুন আল রশিদ এবং গণতান্ত্রিক বাম ঐক্য, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের নেতারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies