1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে অবৈধ ইটভাটা ও পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। সোমবার (০২ জানুয়ারি) কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও নাগেশ্বরী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের দায়ে নাগেশ্বরী পৌরসভায় অবস্থিত মেসার্স কে. বি. ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়। অপরদিকে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের সহায়তায় নাগেশ্বরী পৌরবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে ০২ (দুই)টি দোকানে অভিযান চালিয়ে মোট ৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটা বন্ধে পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies