1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

বিএনপির গণমিছিলে ব্যাপক উপস্থিতি, ১১ জানুয়ারি সারা দেশে বিএনপির গণ অবস্থান কর্মসূচি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ বার প্রদশিত হয়েছে

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গী গণতন্ত্র মঞ্চ, জামায়াতসহ অন্যান্য ছোট-বড় রাজনৈতিক দলগুলোও কর্মসূচি পালন করছে। এ কর্মসূচিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। সমাবেশে ঢাকাসহ সব বিভাগীয় শহরে আগামী ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা জনগণের পক্ষে দশ দফা ঘোষণা করেছি। তারই প্রথম কর্মসুচি হলো গণমিছিল। আজকে এসব দফার প্রতি দেশের সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল এবং জোট সমর্থন জানিয়েছে। আমাদের দশ দফার মূল হলো-অবিলম্বে গায়ের জোরে টিকে থাকা সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। খন্দকার মোশাররফ বলেন, আজকে বিএনপির গণসমাবেশ থেকে জনগণ অংশ নিয়ে আওয়াজ তুলেছে অবিলম্বে এই সরকাররে পদত্যাগ করতে হবে। তাদেরকে আর জনগণ ক্ষমতায় দেখতে চায় না। খন্দকার মোশাররফ বলেন, আজকে বিএনপির গণসমাবেশ থেকে জনগণ অংশ নিয়ে আওয়াজ তুলেছে অবিলম্বে এই সরকাররে পদত্যাগ করতে হবে। তাদেরকে আর জনগণ ক্ষমতায় দেখতে চায় না। এজন্য তারা গণতন্ত্র হত্যা করে দেশ চালাচ্ছে। তাদের সাথে জনগণ নেই।

বিএনপির এই নেতা বলেন, আজকে সরকারি দলের লোকেরা বিদেশে টাকা পাচার করে ব্যাংকগুলো শূন্য করে ফেলেছে। অর্থনীতি ধ্বংসের শেষ সীমানায় চলে গেছে। দেশে বিচার বিভাগ দলীয়করণের মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। তাদের দ্বারা অর্থনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।

তিনি বলেন, কোনো স্বৈরাচার বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি। এরশাদ পারেনি। আইয়ুব খান পারেনি। এই আওয়ামী লীগ সরকারও পারবে না।

খন্দকার মোশাররফ হোসেন আওয়াশী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা এসে দেখে যান বিএনপির সাথে জনগণ আছে কী নেই? আজকে পাড়া মহল্লায় পাহাড়া দিয়েও জনগণকে ঘরে আটকে রাখা যায়নি। বিএনপি ১০ দফা আদায়ে আরো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। গণতান্ত্রিকভাবেই এসব কর্মসূচি পালন করা হবে। এই সরকারকে বিদায় করতে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় তিনি অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দী ও নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

খন্দকার মোশাররফের বক্তব্য শেষ হওয়ার পরই ১৩টি স্পটে জমায়েত হয়ে বিএনপির গণমিছিল শুরু হয়।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies