1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আ’লীগের জামানত বাজেয়াপ্ত হবে : বুলু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না। তাদের জামানত বাজেয়াপ্ত হবে। যেমনটি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার জামানত বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব সেবা সংঘ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

বুলু বলেন, আমরা আন্দোলন করছি এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো- সেই অবস্থা ফিরিয়ে আনার জন্য। আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্র, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য। কিন্তু আজ সংবাদপত্রের বিরুদ্ধে কালা কানুন; মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ও গণতন্ত্র নেই।

বুধবার রুহুল কবির রিজভীর আইনজীবী জয়নাল আবেদীন মেজবার ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে গেছে জানিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, মামলা পরিচালনা না করার জন্য তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। আজ দেশে কী অবস্থা! আমার আইনজীবী আমার পক্ষে মামলা পরিচালনা করতে পারবে না, কোর্টে যেতে পারবে না, ধমক দেবে, প্রাণনাশের হুমকি দেবে। আমরা কোন দেশে বসবাস করছি। আফ্রিকাতেও তো এই অবস্থা নেই।

মানব সেবা সংঘের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies