1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

নওগাঁয় শহর সমাজসেবা সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় শহর সমাজসেবা সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁ শহর সমাজসেবার আয়োজনে জেলা শহরের ভবানীপুর ডানা পার্ক মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। নওগাঁ শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ গওছল আজম, সহকারী পরিচালক মোঃ মোহতাছিম বিল্লাহ, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সাধারণ সস্পাদক ও শহর সমাজসেবা অফিসার মোঃ তারিকুল ইসলাম প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, এ কে এম দেওয়ান মাসুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লাবনী রাণী সাহা, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন বাদশা, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ আল হাদি, সাহিত্য সংস্কৃতি ক্রীড়া বিষয়ক সম্পাদক এ এইচ এম সরোয়ার জাহান প্রমূখ সহ উক্ত সমন্বয় পরিষদের সাধারণ সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উক্ত বার্ষিক সাধারণ সভায় গত সভার কার্যবিবরণী পঠন ও দৃঢ়ীকরণ ও সমন্বয় পরিষদের বাজেট সংক্রান্ত আলোচনা ও অনুমোদন সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies