1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

দেশে আওয়ামী লীগই বিচারবহির্ভূত হত্যা শুরু করে: খন্দকার মোশাররফ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগই দেশে বিচারবহির্ভূত হত্যা শুরু করেছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে বাংলাদেশ সঙ্কটকাল অতিক্রম করছে। গত ১৪ বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্ষমতা জোর করে দখলে রেখেছে। দেশের সবক্ষেত্রে এই সরকার ব্যর্থ। কারণ দেশে গণতন্ত্র নেই। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ ১৯৭২-৭৫ সালেও ক্ষমতায় ছিল। সে সময় সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাটের কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। তারাই দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল। দেশে রক্ষী বাহিনী গঠন করে ২০ হাজার মুক্তি জাসদের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছিল। তিনি বলেন, আজকে গণতন্ত্র নেই, এটার ব্যাখ্যার দরকার নেই। আজকে তারাই বলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্রেও সুবাতাস বয়ে যায়। তাহলে তাদেও আমলে কীভাবে একদলীয় ভোট হয়। দিনের ভোট রাতে কীভাবে করেন? আর তারাই বলেন, ভোটর চোরদেরকে ভোট দিবেন না। আসলেই মানুষ কিন্তু ভোট চোরদের পছন্দ করেন না। এজন্যই বিএনপির দশটি বিভাগীয় গণসমাবেশে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। আগামী দিনে জাসাসে প্রত্যেকটি নেতাকর্মীকে দেশের সংস্কৃতি-ঐতিহ্য রক্ষায় ভুমিকা পালন সহ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন।

জাসাস নেতা লিয়াকত আলীর সভাপতিত্বে ও জাকির হোসেন রোকনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, ওবায়দুর রহমান চন্দন, সালাহউদ্দিন ভুইয়া শিশির, জাসাসের জাহিদুল আলম হিটো সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies