1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

গ্রামীণ কিশোরদের আকর্ষণীয় মার্বেল খেলা বিলুপ্তির পথে 

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।।: আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গোল্লা ছুট, ঘোরদৌড়, লাঠি খেলা, লাটিম ঘুরানো, কানামাছি ভোঁ ভোঁ ধাইরাবান্দা, লুডু, কাবাডি ইত্যাদি খেলা আজ কালের বির্বতনে হারিয়ে যেতে বসেছে। এর মধ্যে একটি অন‍্যতম গ্রামীণ আকর্ষণীয় খেলা হচ্ছে মার্বেল খেলা। গ্রামের মেঠোপথে, বাড়ির আঙ্গিনায় বা উঠানে চলতো মার্বেল খেলা। গ্রামবাংলার গ্রামীণ ছেলেদের এক সময়ের সবচেয়ে আকর্ষণীয় মার্বেল খেলা এখন প্রায় বিলুপ্তির পথে।  মার্বেল খেলায় কমপক্ষে দুই জন খেলোয়াড় প্রয়োজন হয়। তিন, চার, পাঁচ, সাত ও আটজন মিলেও খেলা য়ায়। পরিষ্কার সমতল ভূমি এই খেলার জন‍্য উপযোগী। প্রথমে দুইটি একটি রেখা টানতে হয়। রেখা থেকে চার থেকে পাঁচ হাত দূরে একটি গর্ত করতে হয় যেন একটি মার্বেল সেই গর্তে বসতে পারে। যে খেলোয়াড়ের মার্বেল গর্তে পড়ে বা সবচেয়ে কাছাকাছি য়ায় সে প্রথম হয় এরপরে যে কাছাকাছি থাকে সে হয় দ্বিতীয় একইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম হয়। যে প্রথম হয় সে খেলোয়াড় দান চালার ক্ষমতা অর্জন করে। যে প্রথম হয়ে দান চালে প্রত‍্যেক খেলোয়াড় তার হাতে ১\ ২\৩\৪\৫ টি করে মার্বেল জমা দেয়।

সে মার্বেলগুলো ছকের বাইরে বসে আলতো করে গর্তের আশেপাশে ছড়িয়ে দেন। এরপর অন্য খেলোয়াড়রা একটি নিদিষ্ট মার্বেলকে বলে বাদ। অর্থাৎ ওই মার্বেল ছাড়া বাকি যে কোন একটি মার্বেলকে অন‍্য একটি মার্বেল ছেড়ে দিয়ে স্শর্শ করতে হবে। যদি পারে তাহলে ওই দান সে জিতে য়ায়। আর না পারলে পরবর্তী খেলায়াড়ার একইভাবে খেলার সুযোগ পায়।

কিন্তু বাদ দেওয়া মার্বেল কিংবা অন্য একাধিক মার্বেলকে ছুড়ে দেওয়া মার্বেল স্শর্শ করলে ওই খেলোয়াড়কে ফাইন দিতে হয় এবং দান জেতার জন‍্য পরবর্তী খেলোয়াড় ফাইন হওয়া মার্বেলসহ সেগুলো ছড়িয়ে দিয়ে খেলতে থাকে।

যে কেউ দান জিতলে আবার পুনরায় খেলা শুরু হয়। এভাবেই চলতে থাকে যতক্ষণ না প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছের মার্বেল শেষ না হয়ে য়ায়।

এসব ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলো বর্তমান প্রজম্মের ছেলে-মেয়েদের কাছে মনে হবে রূপকথার গল্পের মতো। আজ আর সেই দিন নেই। নেই আগের সেইসব গ্রামীণ খেলাধূলা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies