1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

পঞ্চগড়ে নিহত বিএনপি নেতা আরেফিনের গায়েবানা জানাজা নয়াপল্টনে অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ বার প্রদশিত হয়েছে

শনিবার পঞ্চগড়ে বিএনপির গণমিছিলের সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আব্দুর রশিদ আরেফিন নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সারাদেশের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। রোববার আসরের নামাজের পর নয়াপল্টনে কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও ১২ দলীয় জোটের শীর্ষনেতা এবং সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নিহত আব্দুর রশিদ আরেফিনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গায়েবানা জানাজায় আরো অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় নেতা কাজী রওনকুল ইসলাম টিপু, ড. কাজী মনিরুজ্জামান মনির, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ডা. জাহেদুল কবির জাহিদ, সভাপতি ছাত্রদল কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাপগা) খন্দকার লুৎফর রহমান, যুব জাগপার আমির হোসেন আমু, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণঅধিকার পরিষদের রাশেদ খান, ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব:) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, এনডিপির ক্বারী আবু তাহের, বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies