1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে শিমের বাম্পার ফলন দামেও খুশি কৃষকরা

  • সম্পাদনার সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ বিভিন্ন প্রকারের সবজি চাষের পাশাপাশি দেশের উত্তরবঙ্গের জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এবছর শিমের চাষ বেড়েছে। শিম চাষে সার, কীটনাশক ও শ্রমিক খরচ অন্য সবজি চাষের তুলনায় কম হওয়ায় লাভ অধিক। একারনে এলাকার অনেক চাষী শিম চাষে এগিয়ে আসছে। আগে বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে, উঠানে ঝাংলায় ও ছাদে গৃহিনীরা বিভিন্ন সবজি শিম চাষ করত। এখন কৃষকরাই বাণিজ্যিকভাবে নাইলন সুতা, জিআই তার এবং বাঁেশর খুটির (ঝাংলা) মাচায় চাষ করছেন করলা, লাউ, পটলের পাশাপাশি শিম চাষ করছেন। চাষীরা বলেন, অধিক বৃষ্টির ফলে জমিতে পানি জমে ফসলের গাঁয়ে দাগ ধরে ও পঁচে যায় এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। অপরদিকে পঁচা ও দাগ ধরা ফসল বাজারেও দাম কম।
উপজেলার বাগজানা ইউনিয়নের চাম্পাতলী মাঠে উমর আলী ও আবু বক্কর-কে শিমের ক্ষেত পরিচর্যা করতে দেখা যায়। শিমের গাছের (লতা) ডগা ফুলে ফুলে ছেয়ে গেছে। ডগার গোড়ায় ছোট ছোট শিমও ধরেছে। কৃষক বক্কর বলেন, এই ঝাংলায় প্রথমে করলা চাষ করেছিলাম। করলার শেষের দিকে শিম চাষ করেছি ফুলও ধরেছে। তিনি আরো বলেন, শিমের দাম এখন ভাল । কিছুদিনের মধ্যে বাজারে বিক্রয় করতে পারলে লাভ হবে এমন আশা তার। কৃষক উমর আলী বলেন, এক বিঘা জমিতে শিম চাষ করতে খরচ হয় ৫ হাজার টাকা। মৌসুমের শুরুতে প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ৫০ টাকা দরে, আর এখন দাম কমে প্রতি কেজি শিম ৩০-৩৫টাকা দরে বিক্রি হচ্ছে । তাতেই মোটামুটি লাভের আশা করছি।
পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: লুৎফর রহমান জানান, আন্তঃফসল হিসেবে পাঁচবিবি উপজেলায় রয়েছে প্রায় ৫৫০ হেক্টর জমি। এরমধ্যে রয়েছে আলুর সঙ্গে ভূট্টা , আলুর সঙ্গে মিষ্টি কুমড়া, বেগুণের সঙ্গে মরিচ আবার একই সঙ্গে লাল শাক, কলমি, পালং শাক, শিম, পেঁয়াজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies