1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

গাবতলীতে মহিলাদলনেত্রী রনির মাতার ইন্তেকাল ॥ জানাযা সম্পন্ন

  • সম্পাদনার সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার জেলা মহিলাদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনির মাতা মনোয়ারা বেগম স্টোক করে অসুস্থ অবস্থায় নিজবাড়ীতে শনিবার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বাইগুনী সাইরপাড়া গ্রামের ব্যবসায়ী নফিজুর রহমানের ফটুর স্ত্রী ছিলেন। এছাড়াও তিনি দৈনিক করতোয়ার গাবতলী উপজেলা প্রতিনিধি এনামুল হকের শ্বাশুড়ী। তার বয়স হয়েছিল (৬৩)বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ৩মেয়ে ও ১ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনোয়ারা বেগম গতবুধবার রাঁতে স্টোক করেন। অসুস্থ অবস্থায় নিজ বাড়ী থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার প্রস্ততির সময় ১০টায় ইন্তেকাল করেছেন। শনিবার বাদমাগরিব মরহুমার যানাজা নামাজ শেষে বাইগুনী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরর্শেদ মিল্টন, গুড়টুপনগর মাদ্রাসার শিক্ষক মাকসুদুর রহমান, মরহুমের ছেলে মেহেদী হাসান প্রমূখ। নামাজে জানাজার আরো শরিক হয়েছিলেন সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহীদ-উন-নবী-সালাম, একেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এম মাফতুন আহম্মেদ খান রুবেল, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম বাদশা, শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, সাংবাদিক এনামুল হক, মুহাম্মাদ আবু মুসা, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা’সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় মুসল্লীগন। এদিকে, মরহুমা মনোয়ারা বেগমের মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং গাবতলী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies