1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলতে কিছু নেই : বুলু

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ বার প্রদশিত হয়েছে

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান বরকত উল্লাহ বুলু ব‌লে‌ছেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। কিন্তু আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলতে কোনো কিছু নাই। শুক্রবার প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি তি‌নি এসব কথা ব‌লেন। প্রধান অতিথি বক্তব‌্য বরকত উল্লাহ বুলু বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধে পাঁচটি স্তম্ভ ছিল কিভাবে দেশ পরিচালিত হবে। কিন্তু সেই পাঁচটি শর্তকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে।

তি‌নি ব‌লেন, আগামীকাল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে। আমাদের দলের পক্ষ থেকে আগামীকাল একটি কর্মসূচি ছিল কিন্তু আওয়ামী লীগের কাউন্সিলের জন্য আমরা সেই কর্মসূচি বাতিল করেছি। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। কিন্তু আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলতে কোনো কিছু নেই।

তি‌নি আরো ব‌লেন, দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চালের দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বিএনপির দশটি বিভাগীয় সমাবেশ এবং ঢাকা বিভাগীয় সমাবেশেই জানান দিয়েছে এ সরকার ক্ষমতায় থাকার অধিকার আর নেই। দেশের মানুষের এখন শুধু একটি কথা আমি আমার ভোট আমি দেবো।

বুলু ব‌লেন, ‘আমাদের আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে। এই সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরব না। এ সরকারের পতন ঘটিয়ে আমরা গণতান্ত্রিকভাবে জাতীয় সরকার গঠন করব’।

আন্দোলন চূড়ান্ত পর্যায় রয়েছে উল্লেখ করে আন্দোলনে উপস্থিত সবাইকে শরিক হওয়ার জন্য আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ড: কাজী মনিরুজ্জামানের সভাপ‌তি‌ত্বে আরো বক্তব‌্য রা‌খেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এন‌ডি‌পির চেয়ারম‌্যান কারী আবু তাহের, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies