1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

বগুড়ায় দুই দিনব্যাপি ইসলামী সম্মেলন শুরু

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ বার প্রদশিত হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ায় রাহমানিয়্যাহ হাফিযিয়্যাহ মাদরাসা ও আহলে হাদিস মসজিদের আয়োজনে দুই দিনব্যাপি ইসলামী সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার জুম্মার খুতবার মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিধি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক এ.কে. এম শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নেকটারের উপ-পরিচালাক মাহমুদুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক বগুড়া জোনের ব্যবস্থাপক শাহীনুর ইসলাম, এসএম শফিকুর রহমান মুন্সি, লিয়াকত আলী, ওবাইদুল কবির, নাসির উদ্দিন নাসিম, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আব্দুল্লাহ আল মাহমুদ, জাকির হোসেন, মাদ্রার সহসভাপতি আবু বকর সিদ্দীক, সেক্রাটারী মাহমুদুল আলমপ্রমূখ। সম্মেলনের সভাপতিত্ব করেন, ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান, পরিচালনা করেন ড. মুহাম্মাদ মোখলেসুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক এ.কে. এম শামসুল আলম বলেন, ইসলামের প্রচারের জন্য সকল মুসলমানকে জান এবং মাল দিয়ে সহযোগিতা করতে হবে। মসজিদ মাদসায় নিজের হালাল আয়ের একটা অংশ দান করার প্রতি তিনি বিশেষভাবে অনুরোধ করেন। তিনি বলেন, দান করতে হয় গোপনে। গোপনে দান করলে আল্লাহ তার দানকে কবুল করেন। তিনি কুরআনের উদৃতি দিয়ে বলেন, আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে তাদেরকে জান্নাত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আলোচনা শেষে মাদরাসা এবং মসজিদের শুভাকাঙ্খিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক এ.কে. এম শামসুল আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies