1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

পোরশায় দুর্বৃত্ত কতৃক ৩৮টি আমগাছ কর্তন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় পাঁচ বছর বয়সের ৩৮টি আশ্বিনা আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত সন্ধায় উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর মৌজার কুশারপাড়া বাজারের দক্ষিণ পাশের আম বাগানের গাছগুলি কেটে ফেলেছে তারা। লীজসূত্রে বাগানের মালিক চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সুবল গ্রামের মৃত সোহরাব হোসনের ছেলে আব্দুল করিম জানান, তিনি ২০২০ সালের প্রথম দিকে শুরুতে ছাওড় গ্রামের মৃত মোদাচ্ছেরের স্ত্রী শাহারা বেগম ও তার ছেলে আব্দুর রাজ্জাকের কাছ থেকে খাতিরপুর মৌজার ৪ বিঘা জমি ৪৮টি আমগাছ সহ লীজ নিয়ে আমবাগান শুরু করেন। বাগানটিতে পাঁচ বছর বয়সের ৪৮টি আশ্বিনা আমগাছ রয়েছে। এর মধ্যে ৩৮টি তরতাজা আমগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এতে তিনি কয়েক লক্ষ টাকা লোকশানের মধ্যে পড়বেন বলে জানান। তিনি দুর্বৃত্তদের দৃষ্টান্তমুলক শাস্তিদাবী করেন স্থানীয় প্রশাসনের কাছে। বিষয়টি জানতে চাইলে ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমগাছ কর্তনের কথা তিনি শুনেছেন। এবিষয়ে তিনি একটা ফয়সালা করবেন বলে জানান। অপরদিকে থানা অফিসার ইনচার্জ শাহ্ আলম সরদার জানান, বিষয়টি তারা অবগত নন। তবে থানায় অভিযোগ করলে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies