1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

আদমদীঘিতে দৃষ্টিনন্দন সবজি ফল ও ফুলের বাগান গড়ে তুলেছে মনজু আরা বেগম

  • সম্পাদনার সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সখ আর মনের অদম্য শক্তিই পারে সফলতা বয়ে আনতে। শিক্ষকতা,রাজনীতি ও জনপ্রতিনিধি হওয়া স্বর্তেও শত ব্যবস্ততার মধ্যে সবজি ফল ও ফুলের বাগান বানিয়ে ভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের (ঈশ্বর,পূর্ণ,জয়)পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বগুড়া জেলা পরিষদ ৫নং ওর্য়াড এর নির্বাচিত সদস্য ও আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সহধর্মীনি মনজু আরা বেগম। তার বাগানে রয়েছে ৩১ রকমের সবজি,১৩ রকমের ফলদ গাছ ও বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। মনমুগ্ধকর বাগান তৈরী করায় ইতি মধ্যে এলাকায় মনজু আরা বেগম প্রশংসা কুড়িয়েছে। দৃষ্টিনন্দন সবজি ফল ও ফুলের গড়ে তোলায় এলাকায় একজন সফল নারী হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। শিক্ষকতা,রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের পাশাপাশি যে টুকু সময় পান সেই সময় টুকু সময় তিনি বাগানে কাটান। তার এই মনমুগ্ধকর বাগান দেখার জন্য প্রতিদিন বহু লোক বাগানে আসছে।
সরজমিনে দেখা গেছে, বগুড়ার আদমদীঘি সদরের ছাতিয়ানগ্রাম রোডে ডহরপুর গ্রামে মের্সাস খান রাইস মিলের ভিতরে বেশ কয়েক বছর ধরে পড়ে থাকা প্রায় চার বিঘা অনাবাদি পতিত জমিতে মনজু আরা বেগম সবজি ফল ও ফুলের বাগান গড়ে তুলেছেন। তার বাগানে ফুলকপি, বাঁধাকপি, ছিম, লাউ, কুমড়া, টমেটো, লালশাক, পালনশাক, মুলা, গাজর ঢেঁড়শ, ওলকপি, বেগুম, কাঁচামরিচ, পুঁইশাক, চুকাইশাক, মাশকালাইশাক, সরিষাশাক সহ ৩১ প্রকারের সবজি এবং আম, জাম, পেয়ারা, মালটা, লেবু, পেঁপে, কলা, বেদেনা, লিচু সহ ১৩ প্রকারের ফলদ গাছ ছাড়াও গ্যাঁধাফুল, লাল গোলাপ, কালো গোলাপ, সাদা গোলাপ, শিউলিফুল, করবিফুল, জবাফুল, টগরফুল, সন্ধ্যামালতী, হাসনাহেনা, সূর্যমুখী, শেফালী, অপরাজিতা, অশোক, কৃষ্ণচুড়া, গন্ধরাজ, চন্দ্রমল্লিকা, চামেলী, জুই, টিউলিপ, দোপাটি, দোলনচাপা, পলাশ, বেলী, মাধবীলতা, রঙ্গন, গন্ধরাজ, কেয়া, রজনীগন্ধা সহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ বাগানকে আকর্ষনীয় সুশোভিত করেছে। এছাড়ারও বাগানে পাশে সরিষা ও আলুর ক্ষেত তৈরী করেছে মনজু আরা বেগম। তার বাগানে কোন প্রকার কীটনাশক ছাড়াই এসব সবজি উৎপাদন করেছেন। বর্তমান শীত মৌসুমে তিনি তার বাগান থেকে নিজের সংসারের চাহিদা মিটিয়ে উৎপাদিত বাকী সবজি গুলো বাজারে রপ্তানী করে লাভবান হচ্ছেন তিনি। সফল নারী সবজি বাগান মালিক মনজু আরা বেগম জানান, আগামী বছর সারা বিশ্বে দুর্ভিক্ষের আশংকায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খাদ্যে স্বয়ংসম্পর্ণতা অর্জনের লক্ষে দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহবান জানিয়েছেন, সেই আহবানে সাড়া দিয়ে ৪ বিঘা পতিত জমিতে এই সবজি ও ফলদ বাগান গড়ে তুলেছি। তিনি আরো জানান, বাগানের পাশে পতিত অবশিষ্ট কিছু জায়গায় সেড নির্মান করে গরু ও ছাগল পালনের পরিকল্পনা রয়েছে। তিনি সকলকে পতিত অনাবদি জমিতে তার মত সবজি বাগান গড়ে তোলার আহবান জানিয়েছে। তার অনকরণীয় এই বাগানের উৎপাদিত সবজি, ফল ও ফুল দেখে এলাকার অনেক কৃষকদের মধ্যে আগ্রহী সৃষ্টি করেছে। তার এই সবজি ফল ও ফুলের দৃষ্টি নন্দন বাগান এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies