1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

বিদ্যুৎ উৎপাদনের প্রকৃত খরচ দিতে প্রস্তুত থাকুন : প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার অঙ্গীকার পূরণ করেছে। তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সরকারকে দেশে কয়েকদিন লোডশেডিং দিয়ে বিদ্যুৎ সাশ্রয় করতে হয়েছে। তবে এখন সেই সমস্যা শেষ হয়েছে। তিনি বলেন, গত সপ্তাহে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রোববার রাজধানীর ফার্মগেট এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন খরচ অনেক বেশি হলেও সরকার ভর্তুকি মূল্যে সবাইকে বিদ্যুৎ সরবরাহ করে। কিন্তু বৈশ্বিক মন্দা বিবেচনায় কম দামে বিদ্যুৎ দেয়া সম্ভব হবে না বলেও জানান তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে। তাই (জনগণকে) প্রকৃত মূল্য দিতে হবে।

তিনি আরো বলেন, ‘দেশের ব্যবসায়ীসহ সবাইকে মিতব্যয়ীতা অবলম্বন করতে হবে এবং গ্যাস উৎপাদনে আমাদের যে টাকা খরচ হয় এবং পরিবহন খরচ হয় তা সবাইকে দিতে হবে। তা না হলে আমরা বিদ্যুৎ দিতে পারব না। আপনারা যদি (বিদ্যুৎ) চান, আপনাদেরকে প্রকৃত মূল্য দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানির খরচ কমিয়ে আনা সম্ভব।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies