1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

হাতি-মোটরসাইকেল নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস!

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: প্রিয় দল ফাইনালে উঠায় আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা যেন একুট বেশি। তাই ফাইনাল উপলক্ষে আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানিয়ে পাবনা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন পাবনার আর্জেন্টাইন সমর্থকরা। দলকে শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রায় হাতি, মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে অংশগ্রহণ করেন মেসি ভক্তরা। আর্জেন্টিনা ফ্যান ক্লাব পাবনার উদ্যোগে রবিবার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে এ বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজের প্রধান গেট হয়ে, বড় ব্রিজ, আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা প্রিয় দল ও খেলোয়াড়ের জার্সি পরে উল্লাসে মাতেন সমর্থকরা। মোটরসাইকেল, প্রাইভেটকার, ইজিবাইক নিয়ে বড় বড় পতাকা হাতে শোভাযাত্রায় পাবনার আর্জেন্টাইন কয়েক শতাধিক সমর্থক অংশ নেন। শোভাযাত্রায় বড় আকর্ষণ ছিল হাতি। হাতিকে আর্জেন্টিনার আকাশি-সাদা রঙের ব্যানারে সাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া হয়।

শোভাযাত্রা চলাকালে নেচে-গেয়ে বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে চারপাশে উন্মাদনা ছড়িয়ে দেন আর্জেন্টিনা ভক্তরা। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, খালি মেসি, খালি মেসি- ইত্যাদি ¯েøাগানে মুখর করে তোলে গোটা শহর। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে আর্জেন্টিনা দলের সমর্থকদের শুভেচ্ছা জানান।

সমর্থকদের আশা, এবারের বিশ্বকাপ প্রিয় দল আর্জেন্টিনার ঘরেই যাবে। প্রিয় খেলোয়ার মেসির হাতেই শোভা পাবে বিশ্বকাপের ট্রফি।

পাবনার লাইব্রেরি বাজার থেকে আসা আর্জেন্টিনার সমর্থক হাকিম মোর্শেদ বলেন, ‘এই বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ। তাই আমরা চাই এবারের কাপ অবশ্যই মেসির হাতেই উঠুক। আর আর্জেন্টিনাও এবার ভালো খেলছে।’

সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও শোভাযাত্রার অন্যতম আয়োজক রাফিউল ইসলাম বলেন, ‘২০১৪ সালে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, গতবারও ভালো খেলে বাদ পড়েছে। আর এবার ফাইনালে। এতে আমরা আনন্দিত। মেসির শেষ বিশ্বকাপ নিয়ে আমরা অনেক আশাবাদী। তাই ফাইনাল ঘিরে আমরা আমাদের ফ্যান এবং সমর্থকদের উজ্জীবিত করতে এ শোভাযাত্রার আয়োজন করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies