1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর মালোপাড়ায় কমিউনিটি ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর মালোপাড়ায় কমিউনিটি ব্যাংকের উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক ও ফিতা কেটে ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। এছাড়াও উপশাখা প্রাঙ্গণে গ্রাহক, স্বনামধন্য ব্যবসায়ী এবং স্থানীয় অতিথিদের উপস্থিতিতে তিনি উদ্বোধনী প্রস্তর উন্মোচন করেন এবং একটি বর্ণাঢ্য র্যাথলীতে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন বাংলাদেশ পুলিশ উত্তম কাজের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইভাবে, কমিউনিটি ব্যাংক দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকদের আস্থা অর্জনের জন্য শৃঙ্খলা, পরিসেবার ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রদর্শন করবে। তিনি আরও বলেন, কমিউনিটি ব্যাংক ব্যাংকিং সেবা দিয়ে অদূর ভবিষ্যতে সবচেয়ে বিশ্বস্ত ব্যাংক হয়ে উঠবে।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিউল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন গ্রাহক সেবাদানের মাধ্যমে আস্থা, নিরাপত্তা ও প্রগতি এই তিনটি সুনিশ্চিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সহযোগিতায় এই উপশাখাটি দ্রুত শাখায় পরিণত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. আব্দুল খালেক, সাবেক ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আহ্বায়ক, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং, জনাব জগন্নাথ চন্দ্র ঘোষ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী, লে. কর্ণেল রিয়াজ শাহারিয়ার, অধিনায়ক, র‌্যাব-৫, জনাব এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার), এসপি, রাজশাহী, এসএম মাইনুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, জনাব মাসুদুর রহমান রিংকু, সভাপতি, চেম্বার্স অব কমার্স, রাজশাহী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম। এছাড়া কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জনাব ইয়াসের নূর, সিবিও ও রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ গ্রাহক, স্বনামধন্য ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies