1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তায় ঘাটতি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১০ বার প্রদশিত হয়েছে

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটাস ডি হাসের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।আজ রোববার সচিবালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এত শক্ত যে প্রত্যেকটা ওয়ার্ডে বিট পুলিশ রয়েছে। খবর শোনার পর স্থানীয় থানার ওসি সিভিল পোশাকেই সেখানে ছুটে গিয়েছিলেন। পুলিশের পোশাক পড়ার সময়ও পাননি।

গত ১৪ ডিসেম্বর শাহীনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূতের যাওয়ার খবর পেয়ে ‘মায়ের কান্না’ সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। সুমনের বাসা থেকে বেরিয়ে এলেই ‘মায়ের কান্না’ সংগঠনের নেতাকর্মীরা পিটার হাসকে ঘিরে ধরার চেষ্টা করেন। পরে তিনি নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান।

এ ঘটনার দিন দুপুরে শাহীনবাগের ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন পিটার হাস। সেখানে তিনি তার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কথা উল্লেখ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার শাহীনবাগে বিএনপির এক নিখোঁজ নেতার বোনের বাড়ি গিয়েছেন। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানার কথা ছিল। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না, আমরাও জানি না। আমাদের কাছে কোনো তথ্য দেয়নি।

মন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিএনপি নেতার বাড়িতে যাওয়ার তথ্য কীভাবে ফাঁস হয়েছে তা আমাদের জানা নেই। আমাদের জানার কথাও না। তার অফিস থেকেও ফাঁস হতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যেখানে যাচ্ছেন, তখন সেখানে যাওয়াটা পুলিশ বাহিনীর কর্তব্য হয়ে গেছে। শাহীনবাগেও পুলিশ ছিল। তার নিরাপত্তার অভাব ঘটেছে বলে কোনো রিপোর্ট আসেনি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সম্পর্কিত জাতীয় কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies