1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বগুড়ায় কাউন্সিলর রাজু পাইকাড়ের মাতার জানাযা ও দাফন সম্পন্ন

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর রাজু হোসেন পাইকাড় রাজুর মা জহুরা বেগমের জানাযা নামাজ ও দাফন সম্পন্ন করা হয়েছে।  রবিবার বাদ যোহর শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া টিলা মসজিদ সংলগ্ন মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত। এর আগে মরহুমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। মরহুমার জানাজায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এরপর তার নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু ইউসুফ আলী। এসময় ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, তৌহিদুল ইসলাম বিটু, ইকবাল হাসান রাজু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান, খোরশেদ আলম, মিস্টার, পারভেজ, আশরাফ, স্বপন, ফিরোজ, জনি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জহুরা বেগম। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের আলহাজ্ব জবেদ আলী পাইকাড় এর সহধর্মিনী ও বিএনপি নেতা ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়ের মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি স্বামী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য নাতনি ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies