1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

৩০ ডিসেম্বর সারাদেশে গণমিছিল ও বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ বার প্রদশিত হয়েছে

সরকারের হঠানোর জন্য ঘোষিত ১৪ দফা এবং ২০১৮ সালের ভোট কারচুপির ‘কালো দিবস’ উপলক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গণমঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেনআগামী ৩০ ডিসেম্বর ওই কালো দিনের প্রতি ঘৃণা নিক্ষেপ করে দেশব্যাপী যে নির্যাতন ও ধরপাকড় চলছে এবং সরকারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় মহানগরীতে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সামনে সমাবেশ এবং সেখান থেকে গণমিছিল শুরু হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরে মান্না বলেন, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির ১০ তারিখের গণসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু আওয়াশী লীগের সম্মেলনের একটি তারিখের সাথে সঙ্ঘাত হওয়ায় তা আবার পেছানো হয়েছে।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর একটা কালো দিন। দিন-রাত মিলে দিনটি গণতন্ত্রের জন্য একটা কলঙ্ক। তাই এ দিনকে সামনে রেখে গণমিছিল করার কথা জানান তিনি।

মান্না বলেন, এই কর্মসূচি গণতন্ত্র মঞ্চ ছাড়াও আরো অনেক দল ঘোষণা করবে। একইসাথে একই রকম দাবিতে দিবসটি তারা পালন করবে। এটার মধ্যে এক ধরনের যুগপৎ আন্দোলনের সম্পর্ক আছে।

তিনি আরো বলেন, ‘আমরা গণতন্ত্র মঞ্চ কেবলমাত্র এক দফার আন্দোলন করছে না। আমাদের আন্দোলনের শীর্ষ বিন্দু হচ্ছে এই সরকারের পদত্যাগের দাবি। সেখানে একটি অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা, দেশের নির্বাচনের উপযুক্ত মাঠ তৈরি করা’।

গণতন্ত্র মঞ্চের এ নেতা বলেন, সামগ্রিক এই শাসন ও রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনও আমরা চাই। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের বা যুগপৎ আন্দোলনের ভিত্তি তাই।

উল্লেখ্য গত ১২ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চ সরকার পতনে ১৪ দফা দাবি উপস্থাপন করে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে মাঠে থাকার ঘোষণা দেয়। এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষণা করে আগামী ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

গণমঞ্চের ১৪ দফার মধ্যে সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ, জাতীয় নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকার গঠন, নতুন নির্বাচন কমিশন তৈরি, খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তির পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠাসহ দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন প্রভৃতি গুরুত্বপূর্ণ দফা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ইমরান ইমন, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারি, গণঅধিকার পরিষদের মো: রাশেদ খান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সারসহ নেতৃ্বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies