1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক কারবকারি গ্রেফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক কারবকারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় মহানগরীর কাটাখালী থানাধীন টাংগন বালুরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: রাজশাহীর বাঘা থানার চকছাতারি গ্রামের মোঃ নুরুজ্জামানের ছেলে মোঃ নুরুন্নবী সবুজ (২৪) ও একই থানার দক্ষিণ মিলিক বাজার গ্রামের মোঃ আসমত আলীর ছেলে মোঃ রিপন আহমেদ (২৪)।
শনিবার রাত ১০টায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় ফেনসিডিল ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে। এরপর কৌশলে সেই মাদকদ্রব্য মহানগরীর বিভিন্নœ এলাকায় বিক্রয় ও সরবরাহ করে।
এ ব্যপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহনগরীর কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies