1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

দুপচাঁচিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১১০ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস যথাযোগ্য সম্মান ও মর্যাদায় উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল দিবসের প্রথম প্রহরে ৩১বার তপোধ্বনী, স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ। পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা প্রশাসন, বাংলাদেশ আওয়ালীগ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি, উপজেলা প্রেসক্লাব, অফিসার্স ক্লাব, সরকারী বেসরকারী দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। থানা পুলিশের পক্ষ থেকে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয়। সকাল ৮টায় দুপচাঁচিয়া সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়ড়া উড়ানো, কুচকাওয়াজ ও মহান স্বাধীনতার ওপর মনোমুগদ্ধকর ডিসপ্লে প্রদর্শন সহ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুপচাঁচিয়া পৌরসভার সহযোগিতায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা-আলোচনা সভা, সম্মাননা উপগহার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এদিন মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বীমুক্তিযোদ্ধা শামছুদ্দিন প্রাং, এফএম আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে বীমুক্তিযোদ্ধা আবুল কাসেমের সম্পাদনায় রক্তাক্ত একাত্তর এবং মুজিব বাহিনী ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সম্পাদনায় বাংলাদেশের মুক্তযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধাগণ, সকল সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যম্যান্য ব্যক্তিবর্গ। ১৫ডিসেম্বর সন্ধ্যা থেকে ১৬ডিসেম্বর সমগ্র রাত গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি ভবনসমূহে আলোকসজ্জা প্রদর্শন করা হয়। সমস্থ অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাংবাদিক সাংবাদিক আজিজুল হক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies