1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

মহান বিজয় দিবসে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও ফাতিহা পাঠ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে আসেন দলটির কেন্দ্রীয় নেতারা। এসময় দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে স্লোগান দিতে থাকেন।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপরাসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদ বীর সন্তানদের স্মৃতিস্মম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies