1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

৫১ বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত : মোশাররফ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধা ও শহীদদের স্বপ্ন ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দুর্ভাগ্য আজকে ৫১ বছরে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ড. মোশাররফ বলেন, আজ আমাদের স্বাধীনতার ৫১ বছর। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের স্বাধীনতার যে চেতনা ছিল। মুক্তিযোদ্ধা ও শহীদদের যে স্বপ্ন ছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দেশে অর্থনৈতিক সামাজিক সাম্য ও মানবিক মর্যাদা মানবিক অধিকার এবং এ দেশের মানুষের মধ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। সেই স্বপ্নে এই মুক্তিযুদ্ধ হয়েছিল। দুর্ভাগ্য আমাদের আজকে একান্ন বছরে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত।

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নয়, অর্থনৈতিক লুটপাট, চাঁদাবাজি, দেশ থেকে বিদেশে অর্থ পাচার হচ্ছে। তার জন্য অর্থনীতি ধ্বংস প্রায়।’

বিএনপির এই নেতা বলেন, আমরা ১০ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দিয়েছি। ১০ দফার পক্ষে এদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি।

তিনি আরো বলেন, যুগপৎ আন্দোলনের কথা আমরা ঘোষণা করেছি। যুগপৎ আন্দোলনে কে আসবে? কে আসবে না- এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। যারা এই সরকারের বিদায় চায়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। এই ইস্যুতে আন্দোলন করলে আমরা তো নিষেধ করতে পারি না।

বক্তব্যের আগে বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের শহীদ বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies