1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেকবার দরকার : কাদের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেকবার দরকার। বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাদের বলেন, শেখ হাসিনার অপরাধ নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ। শেখ হাসিনার হাতে দেশ উন্নয়নশীল হলে, বিএনপির জ্বালা হয়। দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেকবার দরকার।

বিএনপির এক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, ‘যাদের হাতে জাতির পিতা হত্যার রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত? পাঁচবার যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তারা করবে রাষ্ট্র মেরামত?

ওবায়দুল কাদের বলেন, আমাদের এদেশের রাজনীতিতে যুব মহিলা লীগ এক নতুন আবিষ্কার। রাজপথে পুলিশের নির্যাতন সহ্য করার ইতিহাস রয়েছে যুব মহিলা লীগের।

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা প্রস্তুত হয়ে যান, আবারো সংগ্রাম, আন্দোলন মোকাবিলা করতে হবে।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies