1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

আগামী ১৭-২২ ডিসেম্বর ২০২২ দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। এ বছর সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য বিষয়- ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’। সেবা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকায় বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জনাব শাহ্নাজ পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সিসি) ডাঃ মোঃ আব্দুল মান্নান মিয়া এবং সেবা সপ্তাহের সার্বিক কার্যক্রমের উপর বক্তব্য রাখেন সহকারী পরিচালক(পরিবার পরিকল্পনা) প্রজেনজিৎ প্রণয় মিশ্র। মেডিকেল অফিসার(সিসি) ডাঃ মোঃ শামসুজ্জামান এর সঞ্চালনায় উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ শফিউল আজম, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান চৌধুরী, তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোছাঃ সারমিন আক্তার। পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি মাঠ পর্যায়ে মনিটরিং কার্যক্রম আরো জোরদার করার অনুরোধ জানান এবং সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য আহবান জানান। সবার সহযোগিতায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সেবা সপ্তাহ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies