1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

‘গুমের শিকার’ বিএনপি নেতার বাসায় মার্কিন রাষ্ট্রদূত

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

২০১৩ সালে ‘গুম হওয়া’ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।  আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তিনি সুমনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সেখানে প্রায় ২৫ মিনিট অবস্থান করেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।

সুমনের বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে সুমনের পরিবার থেকেও কিছু বলা হয়নি।

গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সংগঠক ও সুমনের বোন সানজিদা ইসলাম বলেন, ‘সরকার বারবার অসত্য বলে ঘটনাগুলো চেপে রাখতে চাইছে। এবার হয়তো তারা গুমের মামলাগুলো নিয়ে সত্যিকারের অনুসন্ধান শুরু করবে।’

সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন ৩৮ নম্বর ওয়ার্ড কমিটির (বর্তমান ২৫ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরার তার খালার বাসা থেকে র‍্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে নিখোঁজ আছেন এ বিএনপি নেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies