1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে শিক্ষার্থীদের- এসপি সুদীপ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ বার প্রদশিত হয়েছে

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে শিক্ষার্থীদের। প্রতিটি শিক্ষার্থী যেভাবে বেড়ে উঠে সঠিক শিক্ষায়, ঠিক সেভাবে প্রতিটি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের, লড়াই সংগ্রামের সঠিক ইতিহাস জানতে হবে। শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানানোর জন্য এই আয়োজন। প্রতিটি শিক্ষার্থী জানবে, এই প্রজন্ম জানবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। মুক্তিযুদ্ধের আলোকচিত্রগুলো প্রদর্শনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের বোধ ও শক্তিকে জাগিয়ে তুলতে হবে। যাতে করে তারা আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারেন।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুধবার বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে তিনদিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে তিনদিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভোলা, বীর মুক্তিযোদ্ধা এএইচএম আখতারুজ্জামান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ইনচার্জ সহকারি অধ্যাপক কাজী মুনজুরুল হক, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি প্রভাষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আঞ্জুয়ারা খাতুন, প্রাথমিক শাখার ইনচার্জ শরমিলা আকতার সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন বেলা ১২টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies