1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

কালাইয়ে সরকারিভাবে শুরু হলো আমন ধান ও চাল সংগ্রহ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে সরকারিভাবে শুরু হলো চলতি বছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ। এ উপজেলার ২০২২/ ২০২৩ অর্থবছরে দুই খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে মিল-চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৪২ টাকা দরে ২ হাজার ৫১ মেট্রিক টন সিদ্ধ চাল এবং কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৮ টাকা দরে ৬শ ৭০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ঐসব ধান ও চাল সংগ্রহ চলবে আগামী ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত। বুধবার সকালে কালাই উপজেলা খাদ্যগুদাম চত্তরে ফিতা কেটে এ সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি।
এ সময় উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মো. শাহানশাহ হোনেস, উপজেলার খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি মো. শফিউর রহমান, উপজেলার খাদ্য পরিদর্শক মো. তৌফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, উপজেলা সহকারী উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক ও আবুল কালাম আজাদ, কালাই উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি মো.আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক মো. হুমাযুন তালুকদার উপস্থিত ছিলেন।
উক্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলার খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি মো. শফিউর রহমান বলেন, উপজেলার দুই খাদ্য গুদামে ধান ও চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবো। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য উপজেলার মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies