1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাসিক এর সকল প্রকার সংবাদ বয়কটের ঘোষণা রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৪৭ বার প্রদশিত হয়েছে

রাতুল সরকার, রাজশাহী: রাজশাহী রিপোর্টার্স ইউনিট’র (আরআরইউ) জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আরআরইউ এর সকল নেতাকর্মী ও সদস্যদের সম্মতিক্রমে রাসিক এর সকল প্রকার সংবাদ বয়কটের ঘোষণা করা হয়। সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় রাজশাহী রিপোর্টার্স ইউনিট’র অস্থায়ী কার্যালয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী রিপোর্টার্স ইউনিট’র সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামানের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
আরআরইউ সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো মহান ‘বিজয় দিবস’ মাসে উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী ‘গণহত্যা দিবস’ ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
উক্ত সভায় গত ৭ই ডিসেম্বর রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কর্তৃক রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিক বৃন্দকে দীর্ঘ চার ঘন্টা অপেক্ষার পরও সাক্ষাত না দিয়ে নগর ভবনে বসিয়ে রাখেন এবং এক পর্যায়ে নগর ভবনে (রাসিক) সাংবাদিকদের বসিয়ে রেখে দপ্তর থেকে বের হয়ে যান। সাংবাদিকদের এই অবমাননাকর ঘটনায় সাংবাদিকগণ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই ধরনের অবমাননাকর ঘটনা খুবই বিরল। সোমবার রাতে জরুরী সভায় আরআরইউ-এর সাংবাদিকগণ সর্বসম্মতিক্রমে রাজশাহী সিটি করর্পোরেশনের উন্নয়নমূলক কাজের সংবাদ প্রচার বা প্রসারে বিরত থাকবার সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) সকল সদস্যকে মেনে চলবার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, গত ৭ই ডিসেম্বর রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) একটি প্রতিনিধি দল রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সংগে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে আরআরইউ-এর নব নির্বাচিত কমিটির পরিচিতি তালিকা ও রাসিক মেয়র লিটনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বীকৃতি স্বরূপ একটি ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচছা প্রদান করতে রাসিক ভবনে যান। কিন্তু রাসিক মেয়র প্রায় চার ঘন্টা বসিয়ে রেখে স্বাক্ষাত না দিয়ে নগর ভবন ছেড়ে চলে যান। যা কোনভাবেই গ্রহণ যোগ্য হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর খ্যাত জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ এইচ এম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র রাজশাহীর উন্নয়নের রূপকার সফল মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছ থেকে এমন অশালীন আচরণ সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভার সিদ্ধান্ত সবাই মেনে চলতে অঙ্গীকারবদ্ধ।
সবাইকে বিজয় দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies