1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

বিএনপির গণমিছিলে যৌথভাবে অংশ নেবে ২০ দলীয় জোটের ১১ দল

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

আগামী ২৪ ডিসেম্বর বিএনপি ঘোষিত গণমিছিলে ২০ দলীয় জোটভুক্ত ১১টি দল যৌথভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার ২০ দলীয় জোটের ১১ দলের শীর্ষ নেতাদের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে শীর্ষ নেতারা বলেন, আমরা বর্তমান অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকারের নানা বাধা-বিপত্তি, হয়রানি ও হঠকারিতা উপেক্ষা করে গোলাপবাগ মাঠে সমাবেশ করতে পারায় বিএনপি নেতৃত্ব এবং দেশের সাহসী আত্মনিবেদিত জনগণকে অভিনন্দন জানাচ্ছি।

তারা বলেন, যে সরকার বিরোধী দলকে একটি সাধারণ সমাবেশ করতে বাধা দেয় সেই সরকার কিভাবে আশা করে তাদের ক্ষমতায় রেখে একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব- এটাই দেশের মানুষের জিজ্ঞাসা! সরকারের অসহিষ্ণু মনোভাব ও আক্রমণাত্মক আচরণ আবারো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়ার যৌক্তিকতা প্রমাণ করে দিল।

১১ দলের শীর্ষ নেতারা বলেন, গোলাপবাগ মাঠ এখন সারা বিশ্বের দৃষ্টিতে সবচেয়ে আলোচিত স্থানে পরিণত হয়েছে। অখ্যাত গোলাপবাগ এখন ঐতিহাসিক মর্যাদা লাভ করলো। এই মাঠে স্বৈরাচারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সমাবেশ থেকে ১০ দফা মুক্তির সনদ ঘোষিত হয়েছে। আমরা এই ১০ দফা দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে বিএনপি ঘোষিত সকল নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

এ সময় নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ গ্রেফতার সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান। পাশাপাশি চলমান আন্দোলনে নিহত সকল সহযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করেন।

বিবৃতিদাতারা হলেন, কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, ন্যাপ ভাষানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, মুসলিম লীগ মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মহিউদ্দিন একরাম ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies