1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডবলীলা চালানো হয়েছে : প্রিন্স

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ বার প্রদশিত হয়েছে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডবলীলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স।  চার দিন পর আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন প্রিন্সসহ দলের অন্য নেতারা। এর পর সেখান থেকে বেরিয়ে তিনি এ অভিযোগ করেন।  প্রিন্স দাবি করেন, পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে যা ঘটিয়েছে তা একাত্তরের পাক হানাদারদের কর্মকাণ্ডকেও হার মানায়।

তিনি দাবি করেন, পুলিশ বাহিনী কার্যালয়ে প্রবেশ করেই শহীদ জিয়াউর রহমানের ম্যুরালের কাচ ভাংচুরের মাধ্যমে তাণ্ডব শুরু করে। এর পর তারা প্রতিটি কক্ষে ভাঙচুর চালায়। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতার কক্ষের দরজা-জানালার গ্লাস, আসবাব ভাঙচুর করে। তারা ভবনের প্রতি তলায় অবস্থিত রুমে ভাঙচুর করে। তারা কম্পিউটার ভাঙচুর করে সেগুলোর হার্ডডিস্ক নিয়ে যায়।

এ ছাড়া আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। এমনকি বিএনপি সদস্যদের দেওয়া চাঁদার সংরক্ষিত নগদ টাকাও তারা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

আজ সকালে বিএনপির নেতাকর্মীদের কাছে কার্যালয়ে চাবি হস্তান্তর করে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর বিএনপির যে গণসমাবেশ হয়েছে, সেটি কেন্দ্র করে বিএনপির পার্টি অফিসকেন্দ্রিক গত ৭ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এতে বেশ কিছু সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় মামলা হয়। মামলার কার্যক্রম ও ক্রাইমসিনের জন্য বিএনপির কার্যালয় একদিনের মতো বন্ধ ছিল। পরে কার্যালয়ের চাবি তাদের (বিএনপি নেতাদের) কাছে দিয়ে দেওয়া হয় এবং কেন্দ্রীয় কার্যালয় তাদের নিয়ন্ত্রণেই ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies