1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

খেলা শুরু না করতেই সরকারের কাঁপাকাঁপি শুরু হয়েছে : রুমিন ফারহানা

  • সম্পাদনার সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ বার প্রদশিত হয়েছে

বিএনপি খেলা শুরু না করতেই সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সংরক্ষিত নারী আসনের সদস্য রুমিন ফারহানা। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, এখনো তো বিএনপি খেলাই শুরু করে নাই, তার আগেই আপনাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে? এই ঢাকার সমাবেশকে কেন্দ্র করে আপনারা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতার করেছেন। আপনারা ঘরে ঘরে তল্লাশি করেছেন, মামলা দিয়েছেন। বন্ধ করতে পেরেছেন আমাদের জনসভা? না।

আজকে এই গোলাপবাগ স্টেডিয়ামে এসে দেখে যান, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু মানুষ আর মানুষ। আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি গণমানুষের দল, বিএনপি আপনার দল, বিএনপি আমার দল। আওয়ামী লীগ বলে কোনো দল আর বাংলাদেশে নাই। তারা আছে পুলিশ, প্রশাসন আর আমলা নিয়ে। সাধারণ মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে বহু আগে।

রুমিন আরো বলেন, আমার এতগুলো ভাইকে আপনারা গত দুই মাসে হত্যা করলেন, ভয় দেখালেন। আমার ভাইকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারলেন। পেরেছেন আমাদের সমাবেশ বন্ধ করতে, আমাদের ভয় দেখাতে? আজকে মানুষ জেগে উঠেছে। আজকে ১৭ কোটি মানুষ জেগে উঠেছে। আপনাদের কোনো অন্যায়, অপশাসন আর কোনো ভয়ে তারা ভীত নয়।

রুমিন বলেন, এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী এই সরকার, যে সরকার কোনো ভোটে ক্ষমতায় আসে নাই, সেই সরকারের সব অন্যায়ের প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি।

আমাদের পদত্যাগপত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার, ছুটির দিন, আগামীকাল ইনশাআল্লাহ আমাদের সই করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব। যেই সংসদ বিনা ভোটের সংসদ, যেই সংসদ হাসিনার মতো ভোট চোরের সংসদ, যেই সংসদে দেশের মানুষের কথা বলা যায় না সেই সংসদে থাকা আর প্রয়োজন মনে করি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies