1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

মহাদেবপুরে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে শুক্রবার পালিত হলো দুর্নীতি প্রতিরোধ দিবস। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ মো: মোজাফফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সুলতান মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুবেন চন্দ্র বর্মন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ। আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies