1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

গোলাপবাগ মাঠে বিএনপি নেতাকর্মীদের ঢল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ বার প্রদশিত হয়েছে

রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য পুলিশের অনুমতি পাওয়ার পরপরই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। গোলাপবাগ মাঠে দলে দলে প্রবেশ করছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিক থেকেই গোলাপবাগ মাঠে দলে দলে প্রবেশ করছেন হাজার হাজার নেতাকর্মী। এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। যারা সমাবেশস্থলে প্রবেশ করছেন তাদের বেশির ভাগই ঢাকার বাইরে থেকে এসেছেন। তারা সমাবেশে আসার পথে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঢাকার বাইরে থেকে আসা অনেকে আটক হয়েছেন বলেও অভিযোগ করেন নেতাকর্মীরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরাও সেখানে আসছেন।

এদিকে, নেতাকর্মীদের স্লোগানে গোলাপবাগ মাঠে সমাবেশের আমেজ বিরাজ করছে। তবে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, দ্রুতই মঞ্চ বানানোসহ সব ধরনের প্রস্তুতি শুরু হবে।

এর আগে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল। সেখানে গোলাপবাগে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয় পুলিশ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি বিভিন্ন বিভাগীয় শহরে গণসমাবেশ কর্মসূচি করে। এরই ধারাবাহিকতায় শনিবার (১০ই ডিসেম্বর) ঢাকায় গণসমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies