1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ৮ হাজার পিস ইয়াবাসহ বিয়াই বিয়ানী আটক

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫২ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের রাশেদা বেগম (৩২) ও খাটিয়ামারী গ্রামের জাহার আলী।আটককৃতরা সম্পর্কে বিয়াই বিয়ানী বলে জানা গেছ। বৃহস্পতিবার ৮ ই ডিসেম্বর গভীর রাতে সদর ইউনিয়নের রতনপুর গ্রামে বিয়ানী রাশেদা বেগমের বাড়ি থেকে তাদের দুজনকে আটক করে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের এস আই মোঃ এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ বৃহঃস্পতি্ার গভীর রাতে রতনপুর গ্রামে রাশেদা বেগমের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়।এসময় রাশেদা বেগমের রান্না ঘরের চুলার নিচে বিশেষ কায়দায় রাখা ১ হাজার পিস ইয়াবা ও জাহার আলীর শরীরে পরিহিত জ্যাকেটের পকেটে ফিটিং করা ৩৫টি ব্লু কালারের পলিথিনে ৭ হাজার পিস ইয়াবা সহ মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে রৌমারী থানা পুলিশ।
৯ ডিসেম্বর শুক্রবার দুপরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রহুল আমীন বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। এসময় তিনি বলেন,মাদক কারবারিদ্বয় চতুরতার সাথে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো পরবর্তীতে রৌমারী থানা পুলিশ অত্যন্ত সুকৌশলে ৮ হাজার পিস ইয়াবা সহ তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies