1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

দেশে ভয়াবহ ভীতি ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে : বিএনপি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে প্রায় ১ হাজার ৫০০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাড়ি-বাড়ি তল্লাশি-নির্যাতনে দেশে একটা ভয়াবহ ভীতি ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৫ ডিসেম্বর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন অভিযোগ করা হয়। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সভায় ঢাকার সমাবেশকে কেন্দ্র করে অনির্বাচিত সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে বেআইনি মিথ্যা মামলা, গ্রেফতার ও পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়।

এছাড়া, অবিলম্বে বেআইনি গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি তল্লাশি বন্ধ করে গ্রেফতারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সভা মনে করে, বিএনপির সংবিধান সম্মত ১০ ডিসেম্বর গণ-সমাবেশ নস্যাৎ করার হীন উদ্দেশে এই ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করে পরিস্থিতি উদ্বেগজনক ও ভীতিকর করে তুলতে চাইছে সরকার। এই ধরনের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানানো হয়।

সভা মনে করে, জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শত বাধা উপেক্ষা করে ১০ ডিসেম্বরের ঢাকায় শান্তিপূর্ণ গণ-সমাবেশ সফল করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies