1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

রিজভী ও ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল। সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমীরসহ তিনজন আদালতে হাজিরা দেন। তবে রিজাভীসহ তিনজন আদালতে হাজির ছিলেন না। এ জন্য বিচারক তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ২৯ মার্চ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ঠিক করেন আদালত।

২০১২ সালের ১২ সেপ্টেম্বর মাসে ময়লার গাড়ির চালক আয়নাল পল্টন থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর প্রতিদিনের কাজের অংশ হিসেবে সিটি করপোরেশনের ময়লার গাড়ি মিন্টু রোডের ইস্কাটন হয়ে মাতুয়াইলের দিকে যাচ্ছিল। পথে কাকরাইলের বিজয়নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ জন লাঠিসোটা নিয়ে গাড়িটি ভাঙচুর করেন।

মামলাটির তদন্ত শেষে ২০১৭ সালে ফখরুলসহ নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভীর, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও শফিকুল বারী বাবু।

অপরদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানিয়েছেন, মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাক হোসেন আদালতে গরহাজির থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জানা যায়, ২০২০ সালের নভেম্বর মাসে পুলিশের দায়ের করা মামলার আসামি ইশরাক উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তিনি আত্মসমর্পণ না করায় আদালত ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের পরোয়ানা পেয়ে গত ৬ এপ্রিল পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। অরে আদালত ইশরাকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ১২ এপ্রিল তিনি আদালত থেকে জামিন পান।

মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় নাশকতার মামলা করে পুলিশ। মামলাটির তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies