1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারী-২ এ সকাল দশটার দিকে কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। ‘প্রিপারেশন অ্যান্ড প্রসেস অব পাবলিশিং রিসার্চ আর্টিকেলস্ ইন ইন্টারন্যাশনাল জার্নাল’ শিরোনামে কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, কোনো বিষয় সম্পর্কে ভালো ধারণা নিতে হলে, বেশি বেশি চর্চা করতে হবে। চর্চার মাধ্যমে অন্তর্নিহিত বিষয়গুলো সামনে চলে আসবে। জ্ঞান-বিজ্ঞান কখনো শেষ হয়না। এটি চলমান প্রক্রিয়া এবং চলতে থাকে। গুণগত শিক্ষাকে আমাদের নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও আমাদের শিক্ষকরা আন্তর্জাতিক পরিমন্ডলে গবেষণায় ভালো করছেন। স্বল্প সম্পদকে সর্বোচ্চ ব্যবহার করে আমাদের গবেষণায় এগিয়ে যেতে হবে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে দু’টি ব্যাচে ১৪৩ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রথম ব্যাচে সকাল থেকে দুপুর পর্যন্ত ৭৫ জন অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষক এবং দ্বিতীয় ব্যাচে দুপুর থেকে বিকেল পর্যন্ত ৬৮ জন সহকারী অধ্যাপক কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং ড. নূর আলম। সঞ্চালনা করেন আইকিউএসি’র প্রশাসনিক কর্মকর্তা সানজিদা শারমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies